IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রুয়েটে ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল এর উদ্বোধন

রুয়েটে ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল এর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বৃহস্পতিবার শিক্ষক, অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল ২০২৫ শুরু হয়েছে।

সকালে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের উদ্যোগে ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর উপাচার্য ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে প্রকাশিত Nogorkothon 3.0 নামক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

পরে রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ১ম প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল আয়োজনের মাধ্যমে নগর পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাদার ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ সৃষ্টি হবে এবং পরিকল্পনা বিষয়ক বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাবে।”

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. ইলমী ফরিদাতুলের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ, এ্যাসোসিয়েশন অব রুয়েট প্ল্যানার্স অ্যালামনাইয়ের সভাপতি শুভকান্তি পোদ্দার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) বোর্ডের সদস্য মো. ফাহিম আবেদিন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট যেমন-পোস্টার প্রেজেন্টেশন, ফটোগ্রাফি কম্পিটিশন, প্রজেক্ট ডিজাইন, ডকুমেন্টরী প্রদর্শণী ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ইউআরপি বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31