IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কাঁটাতারের বেড়াদিয়ে রাস্তা বন্ধের অভিযোগ

মহাদেবপুরে কাঁটাতারের বেড়াদিয়ে রাস্তা বন্ধের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে বড় ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বড় ভাই আসার খবর পেয়ে বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে পরিবারসহ ছোট ভাই উধাও। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে রাখায় বাড়িতে ঢুকতে না পেরে পরিবারসহ দিনভর বাড়ির বাইরে অবস্থান করে ফিরে গেলেন বড় ভাই মোঃ আহসান হাবীব।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) উপজেলার জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামে। স্থানীয় সূত্র জানায়, জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামের মৃত আমজাদ আলীর চার সন্তানের মধ্যে আহসান হাবীব পরিবার পরিজন নিয়ে নওগাঁ সদরে বসবাস করেন। যৌথ পরিবারের বিশাল বাড়ির এক অংশে ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) বসবাস করেন। বড় ভাইয়ের অনুপস্থিতিতে ভুট্টু বিভিন্ন সময়ে তার ভাইয়ের অংশের গাছপালা কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলে সেখানে আপোষ মিমাংসা করা হয়।

এ ঘটনার পর অভিযুক্ত ভুট্টু ক্ষিপ্ত হয়ে বড় ভাই আহসান হাবীবের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাস্তা বন্ধ করে দেয়। খবর পেয়ে আহসান হাবীব বাড়িতে আসায় ছোট ভাই ভুট্টু বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যায়। দিনভর তারা বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির বাইরে অপেক্ষা করে সন্ধ্যায় নওগাঁ ফিরে যান।

ভুক্তভোগী হাবিবের স্ত্রী জানান, তাদের অত্যাচারে বাড়িতে থাকতে পারেন না, নিজের গরুগুলোও প্রতিবেশীর বাড়িতে রাখতে হয়েছে। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় দিনভর অপেক্ষার পরও তারা বাড়িতে ঢুকতে পারেননি। জানতে চাইলে প্রতিবেশী সৈয়দ আলী, আব্দুর রফিক আফুসহ অনেকেই জানান, পারিবারিক বিরোধের জেরে ভুট্টু ও তার অন্যান্য ভাইয়েরা বিভিন্ন সময় অপর ভাই হাবিবের জায়গা-জমি দখল, গাছপালা কর্তনসহ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে। হাবিবের বাড়িতে ঢুকতে না দিতে তারা বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে গেছে। এটা তারা ঠিক করেন নি।

এ ব্যাপারে অভিযুক্ত ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) পাল্টা অভিযোগ করে বলেন, আমরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পরিবারসহ সেখানে যাওয়ায় বাড়ির প্রধান দরজা তালাবদ্ধ ছিল। তাদের যাতায়াতের রাস্তা বন্ধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বরং তার ভাই হাবীব মেম্বারই তাদের পুকুরে যাওয়ার রাস্তাসহ বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করেছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news