IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> কৃষি >> টপ নিউজ >> বদলগাছীতে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষকরা

বদলগাছীতে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : মাঘের শীতে বাঘ কাঁদে, আগের দিনে এমন প্রবাদ ব্যাককো থাকলেও এবার মাঘ মাসে নেই তেমন শীত, সকালেও নেই তেমন কুয়াশা বা হিমশীতল হাওয়া, একারণে আনন্দের সাথে বীজতলায় চারা উঠানো ও ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর শস্য ভান্ডার খ্যাত বদলগাছী উপজেলার কৃষকরা। সাথে কৃষক-কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা।

এবছর মাঘ মাসে তেমন কোন শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশা না থাকায় ইরি-বোরো ধান রোপনে বিলম্ব হয়নি। তাই জমি প্রস্তুত করে পানি সেচ, হাল চাষ এবং বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপনের কাজ চলছে । দিন ভর ব্যস্ত সময় পার করছেন উপজেলার চাষীরা।

এ এলাকায় এবছর আমন ধানের ফলন ভালো হওয়াই আবারো বোরো চাষে কমড় বেধে নেমেছে বদলগাছীর কৃষকরা। শ্রমিকেরা ধান রোপণের জন্য বিঘা প্রতি ১হাজার ৫শত থেকে ১ হাজার ৮ শত টাকা পর্যন্ত চুক্তি নিচ্ছেন।

উপজেলার ৮টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, এ পর্যন্ত প্রায় ৯ হাজার ৫ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে দু-এক সপ্তাহের মধ্যে ধান রোপণের কাজ শেষ হতে পারে।

উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮ টি ইউনিয়নে চলতি ইরি-বোরো মৌসুমে ১১ হাজার ৬৫৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এবার উপজেলায় রোপন হচ্ছে উন্নত ফলনশীল ব্রিধান-৮৯,৯২,১০২,১০৪, ১০৫, ৫৮,৬৩,৮১,৮৪, ২৮,২৯,ও জিরাশাইল, গোল্ডেন আতপ, কাঠারি জাতের ধান।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে এলাকার কৃষকদের বিভিন্নভাবে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, করা হচ্ছে উঠান বৈঠক ও মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। যেমন ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে চারা রোপন করা, জমিতে প্রচুরপরিমানে জৈব সার ব্যবহার করা,ধান লাইন (১৫-২০সেমি:দুরত্বে)রোপন করা, প্রতি বিঘা জমিতে ৫টি করে খুটি পুতিয়ে পাখি বসানোর ব্যবস্থা করা (পার্চিং পদ্ধতিতে) একটি লাইনের পরপর আর একটি লাইন গ্যাপ দিয়ে চারা রোপন করা।সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
উপজেলার কৃষক রহমান বলেন, গভির নলকূপ গুলি যদি কৃষকদের মাঝে সমিতি করে ছেড়ে দেওয়া হত তাহলে সেচের মূল্য আরও কম হত ,অনেক নলকূপ ব্যক্তি মালিকানয় চলছে তাই সেচের মূল্য বেশি দিতে হচ্ছে । এবার আমি ১০ বিঘা জমিতে ইরি-বোরো ধান চাষাবাদ করেছি।

উপজেলার একাধিক কৃষকরা অভিযোগ করে বলেন, উপজেলার সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বিঘা প্রতি পানি দাম ৫শ থেকে ৮শত টাকা পর্যন্ত বেশী নেওয়া হচ্ছে। এতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছে।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, উপজেলা কৃষি অধিদপ্তর সব সময় কৃষকদের পাশে আছে। সব সময় মাঠে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ভাল ফলনও হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031