IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রায়গঞ্জে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রায়গঞ্জে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২১ শে ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবি.এম আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য যথাক্রমে গোলাম আজম, নজরুল ইসলাম ও জাকারিয়া হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বৃন্দসহ জনসাধারণের একাংশ। এ সময় বক্তারা বলেন, ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথীবিতে এমন জাতি খুঁজে পাওয়া বিরল।

একমাত্র বাঙালী জাতি মায়ের ভাষা রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ৫২’র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বীজ বপণ করা হয়েছিল। ভাষা আন্দোলন পরবর্তী যুক্তফ্রন্ট, ৬’দফা, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে অবদান রাখে এ দেশের ছাত্রজনতা। ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রফিক, বরকত, সালামরা আবার যেন রাজপথে নেমে এসেছিল আবু সাঈদ, অসিম আর মুগ্ধের বেশে। ৫২’র ভাষা আন্দোলন একদিকে যেমন গৌরব ও সম্মানের, অপরদিকে বেদনার। যাদের আত্মা-ত্যাগের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি মহান প্রভু যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31