IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মোহনপুরে আওয়ামী লীগের এক নেতা আটক, অপরজনকে জনতার গণধোলাই

মোহনপুরে আওয়ামী লীগের এক নেতা আটক, অপরজনকে জনতার গণধোলাই

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদ (ইউপি)র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারী) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহাদ আলীকে তার নিজ বাসা ধুরইল পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। একইদিনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহাদ আলী নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। অপরদিকে আলী হোসেন নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে জনতা আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ আলী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেহেতু সে এজাহারনামীয় আসামি নয় সেকারণে তাকে আটক করা হয়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হোসেন ওরফে আলী কসাই ধুরইল বাজারে এসে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় বৈষম্যবিরোধী আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে আজেবাজে মন্তব্য করেন। এসময় স্থানীয় জনতা কসাই আলীকে আটকিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাংচুর, ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনকে সহায়তা ও পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন এর নির্বাচনে বিরোধী মতের লোকজনকে দমনপীড়ন, মারধোর, ভোটের পর জোর করে অন্যের হক দখলীয় প্রায় ১৩ বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে।

সবশেষ ৫ আগষ্ট দেলোয়ার হোসেন চেয়ারম্যান এর সাথে ৭০/৮০ টি মোটরসাইকেল যোগে উপজেলা বিএনপির পার্টি অফিসসহ জামায়াত বিএনপি’র নেতা কর্মীদের বিভিন্ন দোকানপাটে অগ্নি সংযোগ লুট করার অভিযোগ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31