IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> আলিয়া ভাটকে রক্ষা করলেন রণবীর

আলিয়া ভাটকে রক্ষা করলেন রণবীর

ধূমকেতু নিউজ ডেস্ক : আলিয়ার কী পরিমাণ জনপ্রিয়তা তা না দেখলে সহজে বুঝতেই পারবেন না। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের আয়োজন ছিল। রণবীরের ভাই আদর জৈন ঘর বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। বিয়ের পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশভূষায় দেখা গেছে তাদের। এতে রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা।

সোমবার সন্ধ্যায় ছবি শিকারিদের সঙ্গে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাগ করে নেওয়া ঝলক বলছে, ওই অনুষ্ঠানে অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করছিলেন একাধিক নারী অনুরাগী!

হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ।

আলিয়া মনে মনে হয়তো বলছিলেন, ‘রক্ষা করো রণবীর’!

অভিনেত্রীর মনের কথা ভাষায় প্রকাশ না পেলেও আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলেন রণবীর। স্ত্রীকে ভক্তদের হাত থেকে রক্ষা করলেন তিনি। অভিনেত্রীকে এক হাতে আগলে নিয়ে অন্য হাত দিয়ে চারপাশের দর্শকের ভিড় সরিয়ে এগোতে থাকেন।

রণবীরের এই আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তারা বলছেন, ভিড় সরাতে গিয়ে রণবীর এতটা বিরক্ত না হলে পারতেন। তার বিরক্ততা সেই সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল।

এর আগে বহুবার ভিড়ের হাত থেকে অভিনেত্রীকে রক্ষা করেছেন রণবীর। একবার ভক্তদের হাত থেকে আলিয়া ও শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে অভিনেতাকে। বিমানবন্দর বা প্রকাশ্য রাস্তাঘাট সব জায়গায় আলিয়ার ত্রাতা তিনি।

কখনও জোড়হাতে ছবিয়ালদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। এদিকে অভিনেতা পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণই তার প্রমাণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31