IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা প্রশাসনের সাথে মেয়র লিটনের মতবিনিময় সভা

রাজশাহী জেলা প্রশাসনের সাথে মেয়র লিটনের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সার্বিক উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে ৬টা পর্যন্ত নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী মহানগরী দেশসেরা। আমরা এই অর্জন ধরে রেখে রাজশাহী নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাÐে সহযোগিতা প্রদান করলে উন্নয়ন দ্রæত ত্বরান্বিত হবে।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সর্বাত্ম সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় রাজশাহীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি, বিসিক-২ এর ভূমি উন্নয়ন ও চামড়া শিল্প স্থাপনের (বিসিক) কাজের অগ্রগতি, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প, বিকেএসপি প্রতিষ্ঠার কাজের অগ্রগতি, বিএডিসির বাফার গোডাউন, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, রাজশাহী হতে আব্দুলপুর পর্যন্ত ডাবল রেললাইন স্থাপন ও একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ, রিভার সিটি তৈরির পরিকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা, ফুটবল ও ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠা ও নৌবন্দর প্রতিষ্ঠার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31