IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিএনপি নেতার হামলায় ক্যামেরা ভাংচুর, সাংবাদিকসহ আহত ৬

বিএনপি নেতার হামলায় ক্যামেরা ভাংচুর, সাংবাদিকসহ আহত ৬

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় ইউপি সদস্যের হামলায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজ ইসলাম বকুলসহ যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার (২৮ ফেরুয়ারি) রাতে আদিতমারী থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সাংবাদিক থানায় অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনারদিন রাতেই মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি অহেদুজ্জামান আবীর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য আহতরা হলেন, মহিষখোচা ইউনিয়ন যুবলের সহ-সভাপতি সুমন মিয়া (৩৫), সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী জুয়েল (৩৭), মহিষখোচা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মমিন (২৬), যুবদল সদস্য নুর আলম (৩২)।

অভিযুক্ত মহিষখোঁচা ইউপি সদস্য আবু তালেব ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার নির্দেশে বালু উত্তোলন ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, মহিষখোঁচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবিরসহ যুবদলের বেশ কয়েকজন নেতারা তিস্তা নদী থেকে মধ্যরাতে বালু উত্তোলন করে বিক্রির খবর পেয়ে চন্ডিমারী গ্রামে যান। এই খবর জানতে পেরে সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুলও সেখানে যান। তিনি রাতের আঁধারে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক যোগে সরিয়ে নেওয়ার ভিডিও ধারন করেন। এসময় ইউপি সদস্য আবু তালেব ও তার লোকজন তাকে গালিগালাজ করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে। এসময় হামলাকারীরা তার মোটরসাইকেলসহ চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ওই সাংবাদিকের ক্যামেরা, মাইক্রোফোনসহ আনুষঙ্গিক জিনিসপত্র ছিনিয়ে নেয়।

সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বলেন, মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার প্রত্যক্ষ মদদে তিস্তা নদী থেকে প্রতিদিন রাতের আঁধারে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন ইউপি সদস্য আবু তালেব ও তার লোকজন। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনও রীতিমতো অভিযান চালাচ্ছে না। এমতবস্তায় আমি সেখানে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে তারা হামলা চালিয়ে ক্যামেরা, মোটরসাইকেল ও ব্যাগে থাকা অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দিতে গিয়ে দলের নেতা-কর্মীসহ সাংবাদিকের উপর যাদের প্রত্যক্ষ মদদে হামলা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিষখোঁচা এলাকার একাধিক মানুষ অভিযোগ করে বলেন, এর আগে আওয়ামীলীগ সরকারের সময় তিস্তার বালু উত্তোলন করে একাধিক মানুষ যেমন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তেমনি আওয়ামীলীগ সরকারের পতনের পর আরেকটি দলের নেতারাও ঠিক একই কাজ করে যাচ্ছেন।

হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আবু তালেব আবু সাংবাদিকদের বলেন, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতির নির্দেশে আমি বালু তুলেছি। তবে আমি কাউকে হামলা করিনি। লেবারদের সাথে কি হয়েছে জানিনা।

তবে মুঠোফোনে কথা হলে মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আমাদের দলের সভাপতি দুলালসহ দলের কতিপয় নেতারা এই বালু উত্তোলনের সাথে জড়িত। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবগত করেছি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “সাংবাদিকের ওপর এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31