IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় মাদক ব্যবসায়ী পাইলটগ্রেপ্তারে এলাকায় স্বস্তি

মান্দায় মাদক ব্যবসায়ী পাইলটগ্রেপ্তারে এলাকায় স্বস্তি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পাইলট (৩১) এলাকাবাসির কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর তিনি দীর্ঘদিন হাজতবাস করেন। জামিনে বেরিয়ে এসে হয়ে উঠেন আরো বেপরোয়া। কিশোর গ্যাংয়ের মাধ্যমে গড়ে তোলেন মাদকের স¤্রাজ্য। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এতে এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি।
গ্রেপ্তার মেহেদী হাসান পাইলট উপজেলার দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে এলাকায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব
।
নাম প্রকাশে অনিচ্ছুক দেলুয়াবাড়ি বাজারের একাধিক বাসিন্দা জানান, গ্রেপ্তার পাইলট সবসময় রামদা নিয়ে ঘুরে বেড়ান। নেতৃত্ব দেন একটি কিশোর গ্যাংয়ের। এই কিশোর গ্যাংদের সদস্যদের মাধ্যমে মাদকের জাল দেলুয়াবাড়ি বাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে দেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এসব অপকর্ম চালিয়ে আসছিলেন। পাইলটের মাদক স¤্রাজ্যের সোর্স হিসেবে কাজ করেন কুসুম্বা ইউনিয়নের একজন গ্রাম পুলিশ।

মান্দা থানা পুলিশের একটি সূত্র জানায়, ২০২২ সালে ২৫ আগস্ট সন্ধ্যায় দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় আতিকুর রহমান নামের এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন পাইলট ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। দীর্ঘদিন তিনি জেলহাজতে ছিলেন। বর্তমানে জামিনে আছেন।

পাইলটকে গ্রেপ্তার প্রসঙ্গে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার পাইলট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে।

ডিবির ওসি আরও বলেন, শুক্রবার রাতে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় অভিযান চালিয়ে পাইলটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কক্ষ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম হেরোইন। ঘটনায় পাইলটের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31