ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহীন ইকবালের মা ইন্তেকাল করেছেন। গত শুক্রবার দুপুর ২টা ৫মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরুহুমার জানাযা নামাজ গতকাল বাদ মাগরিব সপুরায় অনুষ্ঠিত হয়। জানাযায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তাকে সপুরা গোরস্তানের দাফন সম্পুন্ন করা হয়।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতিরর নেতৃবৃন্দ। শোক বার্তায় সমিতির সভাপতি সফিউল আলম বুলুসহ অনান্য নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।


