IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর গণকপাড়ার রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

রাজশাহীর গণকপাড়ার রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

ধূমকেতু প্রতিবেদক : রমজানকে সামনে রেখে রাজশাহীর মহানগরীর প্রান কেন্দ্র গণকপাড়া মুক্ত করার সিদ্ধান্ত হয়। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী সিটি কর্পোরেশন যৌথ উদ্দ্যেগে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময়ে আরএমপি কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু ও রাজশাহী সিটি কর্পোরেশনে স্টেট অফিসার মতিউর রহমান ও রাজশাহী সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএমপি কমিশনার বলেন, গণকপাড়া যানজট মুক্ত করতে এবং পরিবেশ সুন্দর করা এবং রাস্তার উপরে ব্যবসাকারীদের অন্যত্র সড়িয়ে নেয়ার দায়িত্ব হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের। পুলিশ সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশার এর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেন।

এদিকে এ বিষয়ে শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন, ফুটপাত ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান ও গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উম্মুর রহমান রোকেশসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।

সভায় দ্রুত সময়ে গণকপাড়া রাস্তার উপর থেকে খাবার দোকান সমুহ অপসারণ করে পুর্বের স্থানে পুনর্বহাল করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই কাজে সহযোগিতা করার জন্য পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31