IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ২৫ বছরে অস্কার জিতে ইতিহাস গড়লেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন

২৫ বছরে অস্কার জিতে ইতিহাস গড়লেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন

ধূমকেতু নিউজ ডেস্ক : মাত্র ২৫ বছর বয়সেই অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘আনোরা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। পরিচালক শন বেকার নির্মিত ‘আনোরা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক স্ট্রিপ ড্যান্সার ও এক কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলের প্রেমকে ঘিরে। ছবিটিতে দারুণ অভিনয় করেছেন মাইকি।

তরুণ অভিনেত্রীর এই সাফল্যের জন্য অভিনন্দনের ঢল নেমেছে। ২৫ বছর বয়সে অস্কার জিতে নিয়ে একটি বিশেষ রেকর্ডও গড়েছেন তিনি। সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কারজয়ীর তালিকায় মাইকি নাম লেখালেন ৯ নম্বরে।

এই তালিকায় থাকা বাকি অভিনেত্রীদের নামগুলো দেখে নেয়া যাক-
মারলি ম্যাটলিন। ২১ বছর বয়সে ১৯৮৭ সালে ‘চিলড্রেন অফ দ্য লেসার গড’ ছবির জন্য অস্কার জিতেছিলেন তিনি।

জেনিফার লরেন্স ২২ বছর বয়সে ২০১৩ সালে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবির জন্য অস্কার জিতেছিলেন।

জানেট গেইনারও ২২ বছর বয়সে ১৯২৯ সালে ‘সেভেনথ হেভেন’ (১৯২৭), ‘সানরাইজ’ (১৯২৭) এবং ২৩ বছর বয়সে ‘স্ট্রিট অ্যাঞ্জেল’ (১৯২৮) ছবির জন্য অস্কার জিতে অনন্য রেকর্ড গড়েছিলেন।

জোয়ান ফন্টেইন ২৪ বছর বয়সে ১৯৪২ সালে ‘সাসপিশন’ ছবির জন্য অস্কার জিতেছিলেন।

অড্রি হেপবার্ন ২৪ বছর ৩২৫ দিন বয়সে অস্কার জিতেছিলেন। তিনি ১৯৫৪ সালে ‘রোমান হলিডে’ ছবির জন্য অস্কার পান।

জেনিফার জোনস ২৫ বছর বয়সে ১৯৪৪ সালে ‘দ্য সং অব বার্নাডেট’ ছবির জন্য অস্কার জয় করেছিলেন।

গ্রেস কেলি অস্কার জিতে নেন ২৫ বছর ১৩৮ দিন বয়সে। এই অভিনেত্রী ১৯৫৫ সালে ‘দ্য কান্ট্রি গার্ল’ ছবির জন্য অস্কার জিতেছিলেন।

হিলারি সুয়াংক ২৫ বছর ২৪০ দিন বয়সে ২০০০ সালে ‘ডোন্ট ক্রাই’ ছবির জন্য অস্কার জিতে নেন।
এই তালিকায় মাইকি ম্যাডিসন এখন ৯ম স্থানে রয়েছেন। এ তালিকার ১০ নম্বরে আছেন ক্রিস্টি হালি। তিনি ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অস্কার জিতেছিলেন।

মজার একটি ব্যাপার হলো, অল্প বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ডের জয়জয়কার ছিল ১৯৪০ এবং ১৯৫০ দশকে। ১৯৮৭ সালের পর ১৩ বছরের বিরতি দিয়ে ২০ শতকের মধ্যে প্রথম হিলারি সুয়াংক এই রেকর্ডের তালিকায় প্রবেশ করেন। তারও ১৩ বছর পর ২০১৩ সালে তালিকায় যোগ দেন জেনিফার লরেন্স। এবার এক যুগ পর সেরা দশে ঢুকলেন মাইকি ম্যাডিসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31