IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁ-৬ আসনে জামায়াতের মনোনিত প্রার্থীর মতবিনিময়

নওগাঁ-৬ আসনে জামায়াতের মনোনিত প্রার্থীর মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মো. খবিরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার (৪ মার্চ ) বাদ আসর উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী প্রাঙ্গনে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মতবিনিয় করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে ইমলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে ও দেশের আমূল পরিবর্তন আনতে আগামী জাতীয় নির্বাচনে জামায়েতে ইসলামী দলকে এককভাবে সরকার গঠনের সুযোগ প্রদানের কোন বিকল্প নেই। গুম, খুন, ঘুষ, দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনে জনগণের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দৌরগড়ায় লেখনির মাধ্যমে পৌঁছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা রয়েছে। একটি সুন্দর ও বসবাস উপযোগী বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বন্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি তিনি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলার তিনটি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্যসদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিরা । এমপি প্রার্থী খবিরুল ইসলাম মতবিনিময় সভায় আগত সংবাদকর্মীদের হাতে ইসলামী বই ও আতর উপহার তুলে দেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31