IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিনায়ক রোহিত শর্মার দারুণ ফিফটির সঙ্গে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নিতে তেমন ব্যাগ পেতে হয়নি ভারতের। নিউজিল্যান্ডকে হারিয়ে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারতই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শ্রেষ্ঠত্ব এখন ভারতের। অবসান ঘটেছে এক যুগের অপেক্ষার।

আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলেছে ভারত। ২০১৩ সালে শিরোপা জেতার পর ২০১৭ সালে পাকিস্তানের কাছে শ্রেষ্ঠত্ব হারায় তারা। ৮ বছর পর আবারও নতুন আসরে সেরাদের সেরার তকমা নিজেদের করে নিয়েছে ভারত।

দুবাইয়ের পিচে আড়াইশ রানকে চ্যালেঞ্জিং বলা চলে। কিন্তু রান তাড়ায় যখন ভারত, সেটি অনেকটাই কম হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরাবরের মতোই অধিনায়ক রোহিত শর্মা শুরুটা করেন দ্রুতগতিতে। শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ভারতকে এনে দেন দুর্দান্ত শুরু।

উদ্বোধনী জুটিতে শুভমান গিলের সঙ্গে মিলে রোহিত তোলেন ১০৫ রান। এরপর খানিকটা ব্যাকফুটে চলে যায় ভারত। হারায় দ্রুত উইকেট। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের আরেকটি দুর্দান্ত ক্যাচে পরিণত হন গিল। ৫০ বলে ৩১ করেন তিনি। ওয়ানডাউনে নেমে টিকতে পারেননি কোহলি। মাইকেল ব্রেসওয়েলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন তিনি। ইনিংসে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কোহলি। তবে, সেটি আউটই হওয়ায় তাকে ফিরতে হয় সাজঘরে। করেন ২ বলে ১ রান।

একপ্রান্তে ব্যক্তিগত শতকের দিকে ছুটছিলেন রোহিত। তবে, থামতে হয় ভারতীয় অধিনায়ককেও। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করে রাচিন রবীন্দ্রের বলে টম লাথামের স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন রোহিত। বিনা উইকেটে ১০৫ রানে থেকে ১২২ রানে ৩ উইকেট হারায় ভারত। একপেশে হয়ে যাওয়া ম্যাচ জমিয়ে তোলেন কিউই বোলাররা। যদিও, হাতে উইকেট থাকায় ভারত খেলেছে নির্ভারভাবে। সাবধানের সঙ্গে মোকাবিলা করেছে কিউই বোলারদের।

১২২ রানে ৩ উইকেট হারানো ভারত ফের দিশা খুঁজে পায় মিডল অর্ডারের ব্যাটে। চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের করা ৬১ রানের জুটি ম্যাচে ফেরায় ব্লু আর্মিদের। শ্রেয়াস ৬২ বলে ৪৮ ও অক্ষর ৪০ বলে ২৯ করে ফিরলে ফের জমে ওঠে ম্যাচ। তবে, শেষটায় অঘটন ঘটতে দেননি লোকেশ রাহুল। ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ১৮ রান ভারতের পথ আরও সহজ করে দেয়। যে পথে হেঁটে ৪৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন রবীন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট পান রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসন।

এদিন টস জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ঠিকঠাকই করেছিল কিউইরা। প্রথম জুটিতে নির্বিঘ্নে দলীয় ফিফটি ছাড়িয়ে যান দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। এরপরই বিপদ নামে নিউজিল্যান্ড শিবিরে। ইনিংসের অষ্টম ওভারে উইলকে এলবির ফাঁদে ফেলে ওপেনিং জুটি ভাঙেন বারুন চক্রবর্তী। উইলের বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি। ইয়াং ২৩ বলে দুই চারে করেন ১৫ রান।

উইলের পর ফিরে যান রাচিনও। কুলদীপ যাদবের দুর্দান্ত গুগলিতে পরাস্থ হয়ে বিদায় নেন রবিন্দ্র। সরাসরি বোল্ড হওয়া রবিন্দ্র বুঝতেই পারেননি। কুলদীপের গুগলি তার ব্যাটের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। ১ ছক্কা ও ৪ চারে ২৯ বলে ৩৭ রানে ফিরলেন রবীন্দ্র।

ওয়ানডাউনে নেমে টিকতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগের ভরসার নাম কেইন উইলিয়ামসন। ১৩তম ওভারের তৃতীয় বলে কুলদীপের শিকার হয়ে তিনিও বিদায় নেন। ১৪ বলে ১১ রানে ফিরলেন নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক।

দলীয় ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই বিপদ কাটাতে লড়াইয়ের আভাস দেন ডেরিল মিচেল ও টম লাথাম। ৩৩ রানে এই জুটি ভেঙে নিউজিল্যান্ডের সেই আশা ভেস্তে দেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডের এলবির ফাঁদে পড়ে ১৪ রানে বিদায় নেন লাথাম।

লাথামের বিদায়ের পর গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বাধেন ডেরিল মিচেল। ৫৭ রানে এই জুটি ভাঙেন বরুন। বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৩৪ রান করে ফিরে যান গ্লেন ফিলিপস। একের পর এক উইকেট হারানোর ভীড়ে বেশিদূর যেতে পারেনি নিউজিল্যান্ড। মিচেলের ব্যাট ও শেষে দিকে মিচেলে ব্রেসওয়েলের ব্যাটে চড়ে কোনো মতে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিতে পেরেছে নিউজিল্যান্ড। শেষ দিকে নিউজিল্যান্ডকে লড়াইয়ের স্কোর এনে দিতে ৪০ বলে ৫৩ রানের চমৎকার ইনিংস খেলেন ব্রেসওয়েল। অধিনায়ক মিচেল স্যান্টনার ৯ বলে করেন ৭ রান।

ভারতের হয়ে বল হাতে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন বারুন চক্রবর্তী। ৪০ রানের বিনিময়ে কুলদীপ যাদবের শিকারও দুটি। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31