ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি অবৈধ ইটভাটা দুটিকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভিও:
বুধবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগাঁ এলাকায় টাইগার ও নিউ স্টার নামের দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম।
পরিবেশে অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই বুধবার দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি গুড়িয়ে দেয়া হয়। আগামীতেও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷


