ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামের মনিরুল ইসলামের বাকপ্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষণের শিকার হয় বাকপ্রতিবন্ধী শিশুটি। এঘটনায় ধর্ষণের জড়িত ৩জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে, একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন(২০), শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান(১৪) ও বিশারত আলী বিশুর ছেলে মোঃ বাবু(১৪)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজের নামার ও তারাবি নামাজ পড়ে বাড়ি আসতে দেরি দেখে শিশুটির মা গ্রামের প্রায় বাড়িতে খেঁাজ করলেও তাকে না পেয়ে পাশের আম বাগানে খেঁাজার জন্য লোক পাঠালে শিশুটি সহ ধর্ষকদের দেখতে পান। এতে তারা দ্রুত পালিয়ে গেলে তাৎক্ষণিক ধরতে ব্যর্থ হয়। পরের দিন শুক্রবার সকালে কানসাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীরা। তাদের আটক করে নিজ গ্রামে নিয়ে গিয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যান।
এদিকে শিশুটির বোন মুনিরা খাতুন বলেন, আমাদের গ্রামে মহিলাদের তারাবির নামাজ পড়ানো হয় জামাতবদ্ধভাবে। আমার ছোট বোন একজন প্রতিবন্ধী। সেও বৃহস্পতিবার তারাবি নামাজ পড়তে যায়। নামাজ পড়া শেষ হলে বাড়িতে াসতে দেরি দেখে আমার মা এলাকার বাড়ি বাড়ি গিয়ে খেঁাজ করলেও তার খেঁাজ না পেয়ে আমার এক চাচা কে বাগানে খেঁাজতে যেতে বলে। চাচা যখন বাগান খুঁজতে যাই, তখন দুজন ব্যক্তি রাতে আধঁারে পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিক চিনতে পারেনি। কিন্তু পরে টর্চ লাইটের আলো বাগানের দিকে ছাড়ালে সাখাওয়াতের সাথে আমার বোনকে দেখতে পায়। কিন্তু লাইটেন আলো দেখতে পেয়ে সেও পালিয়ে যায়। আর আমার বোন অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন। আমি আমার বোনের ধর্ষকদের ফঁাসি চাই।
এদিকে, ধর্ষকদের দরার জন্য বিভিন্নভাবে খেঁাজ করলে তাদেরকে কানসাট নতুন ব্রীজ এলাকা থেকে আটক করে নিয়ে যান কাগমারি গ্রামে। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যান।
শিশুটির পিতা মনিরুল ইসলাম বলেন, আমার মেয়েটি প্রতিবন্ধী, তার সাথে এই জঘন্য কাজ হয়েছে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আমার মেয়ের ধর্ষণকারীদের দ্রুত সময়ে বিচারের মাধ্যমে ফঁাসি চাই।
অন্যদিকে, শিশুটিকে চিকিৎসার জন্য চঁাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের শিবগঞ্জ থানায় গিয়ে পুলিশ কেশ করে আসতে বলেন।
এব্যাপারে চঁাপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ বলেন, আপনি তো সাংবাদিক, দূর থেকে কি বুঝবেন। কেউ ধর্ষণের শিকার হলে আগে নিজ থানায় মামলা বা অভিযোগ করে পুলিশের মাধ্যমে ভিকটিমকে নিয়ে আসতে হয়। তাহলে চিকিৎসার সমস্ত পরীক্ষা নীরিক্ষা করতে হবে। যাই হোক, দায়িত্বরত চিকিৎসা কে৷ আছেন, তা আমি খেঁাজ নিয়ে বিষয়টি দেখতে বলছি।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই পিয়ারুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রাম থেতে এক যুবক ও দুজন কিশোরকে আটক করেছি। তাদের মধ্যে সাখাওয়াত ও আব্দুর রহমান সরাসরি ধর্ষণের সাথে জড়িত বলে স্বীকার করেছে এবং বাবু সহযোগিতা করেছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে যান।


