IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> কৃষি >> পুঠিয়া পেঁয়াজের কদম চাষের কৃষকের আগ্রহ বেড়েছে

পুঠিয়া পেঁয়াজের কদম চাষের কৃষকের আগ্রহ বেড়েছে

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ কামাল.পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের কদমের (বীজ) চাষ। দাম ভালো ও লাভজনক হওয়ায় কৃষকরা পেঁয়াজের কদমের বীজ চাষে আগ্রহ বেড়েছে। যার ফলে গত বছরের তুলনায় পেঁয়াজ বীজের চাষ বেড়েছে এই বছরে।
তবে এই উপজেলায় কৃষি জমিতে পুকুর খনন হওয়ায় কমেছে পেঁয়াজ চাষের জমির পরিমাণ। এবার অনেক কৃষকরা পেঁয়াজ চাষের পাশাপাশি পেঁয়াজের কদম বীজের চাষ শুরু করেছে।

কৃষি অফিসের তথ্য মতে, বিগত বছরে আবাদের পরিমাণ ছিল ৭০ হেক্টর। চলতি বছরে পেঁয়াজের কদম চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৮০ হেক্টর। এই উপজেলায় পেঁয়াজের কদমে চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি পেঁয়াজ কদমের চাষ হয়েছে শিলমাড়িয়া, ভাল্লুক গাছি ও জিউপাড়া ইউনিয়নে।

একাধিক কৃষকরা জানান, যে সকল জমিতে পেঁয়াজের আবাদ হতো তার বেশিরভাগ জমি এখন পুকুরে পরিণত হয়েছে। যার কারণে অনেক কৃষকরা পেঁয়াজ কদমের চাষ করতে পারেনি।
মোঃ জয়নাল আবেদীন জানান , কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ উৎপাদন করতেছে আমিসহ আমাদের এই এলাকায় অনেকেই আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ফলন বিঘা প্রতি ১২০ কেজি ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। উপজেলা কৃষি বিভাগের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি ।

এছাড়াও তারাও সর্বক্ষণ আমাদের পরামর্শ দিচ্ছেন কখন কোন ঔষুধ প্রয়োগ করতে হয়। এবং পরামর্শ প্রদান করে যাচ্ছে হাত পরাগায়নের মাধ্যমেও যেন পলিনেশন ঠিক থাকে এ ব্যাপারে তাদেরকে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, গতবছরের তুলনায় এই বছরে পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের বীজ রোপণের পূর্বে অধিক দামে কৃষকদের বীজ ক্রয় করতে হয়েছে তাই এবছর কৃষকেরা অধিক পরিমানে বীজ উৎপাদনের লক্ষ্যে পেঁয়াজের কদম চাষ করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় পেঁয়াজের বীজ উপজেলার চাহিদা পূরণ করেও অন্য উপজেলা বা জেলায় বীজ বিক্রি করতে সক্ষম হবে। মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিস বীজ উৎপাদনে সার্বিক কারিগরি সহায়তা প্রদান করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031