IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নলকূপের অপারেটর পরিবর্তনের দাবী করায় কৃষকদের মারপিট, আহত ৪

নলকূপের অপারেটর পরিবর্তনের দাবী করায় কৃষকদের মারপিট, আহত ৪

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের দাবী করায় সাধারণ কৃষকদের পিটিয়ে আহত করেছে অপারেটর রুবেল ও তার লোকজন। এ ঘটনায় ৪জন কৃষক গুরুতর আহত হয়ে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় বরেন্দ্র প্রকল্পের আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি অনুদানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। নলকূপটির অপারেটর শ্রীরামপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র রুবেল হোসেন উক্ত গভীর নলকূপের আওতাধীন কৃষকদের বিভিন্ন ভাবে হয়রানিসহ প্রতি বিঘা জমিতে সেচ বাবদ ১ হাজার ৭শ টাকা আদায় করে নির্ধারণ করতে থাকে। এতে করে কৃষকরা অতিষ্ঠ হয়ে অপারেটর পরিবর্তন করে নির্বাচনের মাধ্যমে অপারেটর নিয়োগের জন্য মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি প্রকৌশলী, বিএমডিএ বরাবর আবেদন করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষ শ্রীরামপুরের আবেদ আলী মন্ডলের পুত্র আব্দুল আলিম (৪০), খোরশেদ আলীর পুত্র ওই নলকূপের অপারেটর রুবেল হোসেন (২৭) তার ভাই তারেক (২৫), বামনসাতা গ্রামের আক্কাস আলীর পুত্র আকতার হামিদ বিশু (৪৫) সহ আরো অনেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বামনসাতা মোড়ে অবস্থানরত শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), বামনসাতা গ্রামের আলহাজ্ব আহাদ আলীর পুত্র মোকাদ্দেস হোসেন (২৮), মিয়াজান আলী (৩৬), বামনসাতা গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র মারুফ হোসেন (১৮) মারপিট করে। গুরুতর আহত ৪জন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শ্রীরামপুর গ্রামের কৃষক তজর দেওয়ানের দুই পুত্র মোঃ মোশারফ হোসেন ও মোতালেব হোসেন জানান, ওই নলকূপের আওতায় তাদের প্রায় ২০ বিঘা জমি আছে পক্ষান্তরে অপারেটর রুবেলের কোনো জমিই নেই। তারা গায়ের জোরে ইচ্ছামত কৃষকদের কাছ থেকে পানির দাম আদায় করে।

এ ব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মহাদেবপুর জোনের সহকারি প্রকৌশলী আশেকুর রহমান জানান, মারামারির বিষয়টি লিখিতভাবে কেউ জানায়নি, বিষয়টি নিয়ে সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এস আই এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31