IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়াকারো কাছে মাথা নত করেনা: মিনু

শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়াকারো কাছে মাথা নত করেনা: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে মাথা নতো করবেনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক কারো কাছে কোনদিন আমরা মাথা নত করিনি আগামী দিনেও করবো না।

আজ সোমবার রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে মাথা নতো করবেনা। সেই পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক কারো কাছে কোনদিন আমরা মাথা নতো করিনি আগামী দিনেও করবো না। হাসি মুখে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো।

মিনু আরো বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। আমরা সেই উন্নয়নে ফিরো আসবো। নেতৃত্বের ব্যাপারে তিনি বলেন, রাজনীতি করতে দল ও দেশের প্রতি আনুগত্য থাকতে হবে এবং কথা বলার শক্তি থাকতে হবে। ছোটদের প্রতি ¯েœহ ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে সাথে কাজ করতে হবে। তাহলে রাজনৈতিক গুনাবলী তৈরি হবে।

আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে দল ও দেশ রক্ষা করবে। আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে হাতে হাত রেখে কাজ করবে। বেগম খালেদা জিয়া সবসময় মা বোনদেরকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, যারা এখানে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য বিএনপি নেতাকর্মীসহ সবাইকে এক সাথে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। নগরীর ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি সওকত আলী ও সাধারণ সম্পাদক আলী হোসেন,মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজির হাসান,আতাউর রহমান বাধন।

এছাড়াও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31