IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় র‌্যাব এর অভিযানে ১১৯কেজি গাঁজা সহ আটক ৬

পত্নীতলায় র‌্যাব এর অভিযানে ১১৯কেজি গাঁজা সহ আটক ৬

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : পত্নীতলায় র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল উপজেলার নজিপুর বাজার ও মামুদপুর বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল মাদক কারবারীদের মাদকের চালান সরবরাহের তথ্যাদি সংগ্রহ ও পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দুপুর আনুঃ আড়াইটায় এবং সন্ধ্যা আনুঃ সাড়ে সাতটায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় বহনকৃত ৬৯ কেজি এবং নজিপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় কার্টুনে বহনকালে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং নগদ ৮৭ হাজার ৯শ ১০ টাকা সাক্ষীদের উপস্থিতে উদ্ধার পূর্বক জব্দ করে এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

র‍্যাব-৫ জানায় মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31