ধূমকেতু প্রতিবেদক, লালপুর: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন‘বিএনপি উৎপাদনের রাজনীতি করে, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, সাম্যের রাজনীতি করে, আগামী দিনে তারেক রহমানের নেতৃতেএদেশকে সুখি,সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। লালপুর- বাগাতিপাড়াকে আমরা একটি মডেল জায়গায় নিয়ে যেতে চাই’।
শুক্রবার (২৮ মার্চ) লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম ইসলাম লেলিন, বিএনপি নেতা শামীম সরকার, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক নাজির উদ্দিন বাবু, সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদল নেতা মতিউর রহমান প্রমূখ। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।।


