IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। ইমামতি করেন, নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

সকালে দলে দলে মুসল্লিরা বাহারি রঙের পাঞ্জাবী পড়ে মাথায় টুপি দিয়ে আসতে থাকে ঈদগাহ মাঠের দিকে। সব বয়সের মানুষের মাথায় বিভিন্ন রঙের টুপি ও অনেকের হাতে জায়নামাজ দেখা গেছে। যদিও ঈদগাহ মাঠে কার্পেট বিছানো হয়েছে। তারপরেও মুসল্লিরা রঙ-বেরঙের জায়নামাজ নিয়ে এসেছে ঈদগাহ মাঠে।

এর আগে, হাজারও মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু
এদিন সকাল সাড়ে ৭টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হয়। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। আর সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হয় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে। যেখানে প্রধান সড়কের ওপর ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রথমবারের মতো নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে ঈদের জামাতগুলো নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সবাই সুন্দরভাবে ঈদ উৎসব পালন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31