IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাকে পাকিস্তান সফরের আহ্বান জানান শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ লেখেন, ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আগামী ২২ এপ্রিল উপ-প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী এবং একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরে আসার কথা রয়েছে। এ ছাড়া, অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। এই দলে প্রখ্যাত শিল্পী রুনা লায়লার অংশগ্রহণের কথা রয়েছে।

বিভিন্ন দেশের সরকারের প্রধানের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কূটনৈতিক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের সকল কে ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31