IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> লিড নিউজ >> রাজনীতি >> ‘গণহত্যার বিচার হতেই হবে’

‘গণহত্যার বিচার হতেই হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা ছাত্র-জনতাকে হত্যার বিচার হতেই হবে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর এবার দেশবাসী ভিন্ন আবহে ঈদ উদযাপন করছে। আজ ঈদ হলেও অনেক পরিবারে ঈদের আনন্দ নেই, অনেক মা তার সন্তানের জন্য কান্না করছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে শহীদদের পরিবার কিছুটা সান্ত্বনা পায়।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রক্তের হোলি খেলা হবে না, মানুষের জীবনকে তুচ্ছ মনে করা হবে না। মানুষ ভালোবাসা, সম্মান ও সমতার ভিত্তিতে বসবাস করবে, ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে, আর এটি কেবল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। আমরা এমন একটি সমাজের জন্য লড়াই করছি, যেখানে ক্ষুধা ও অবিচার থাকবে না।

জামায়াত নেতার এই বক্তব্য ঈদের আনন্দের মাঝে রাজনৈতিক সংঘাত ও ন্যায়বিচারের দাবিকে আবারও সামনে নিয়ে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31