ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া হাইস্কুলের
৩০ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃধাপাড়া হাইস্কুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা।প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধক্ষ প্রফেসর মুঃ হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। নাচোলের কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, মৃধাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ সালাম, বিদায়ী শিক্ষক রফিকুল ইসলাম, মনট্রিমস লিমিটেড ঢ ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) রেজাউল ইসলাম, রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয় সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আঃ করিম প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।


