ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩মার্চ) রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মুঃ মিজানুর রহমান, ঢাকা লালমাটিয়া থানা উত্তর শাখা জামাতের আমির শহিদুল ইসলাম সোহেল, পল্টন থানা জামাতের আমির মারুফুল ইসলাম , শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাইমিন ইসলাম, রাজশাহী মহানগর শিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শামীম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা
জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, সাবেক আমির মাওলানা শাহ আলম, সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর সেক্রেটারি মানিক রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবির সেক্রেটারি আব্দুল্লাহ সহ শিবিরের সাবেক ও বর্তমান সদস্যরা।


