ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এবিয়ান-৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনী বুধবার মচকইল স্টার পার্কে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢাকা ইউনাইটেড হসপিটালের কেমিস্ট ড.আকসাদ আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সম্পাদক রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড.মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার ফজলুল হক ফজল।
এসময় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি /৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।


