IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘হাসিনাকে ভারতে না পাঠালে আরেকটি ঘটনা ঘটত’

‘হাসিনাকে ভারতে না পাঠালে আরেকটি ঘটনা ঘটত’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেছেন, যারা কিছু দিন আগেও টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাত খরচ চালাতেন; আজ তারা ৬ কোটি টাকার গাড়ি ব্যবহার করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে বেগমগঞ্জ উপজেলার শহিদদের পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী ব্যাংক রোডে হ্যাং আউট চাইনিজ রেস্টুরেন্টে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি পরেন উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন। আবার কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতারপার্টি করেন। কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ ভাগিয়ে নিচ্ছেন। আবার কেউ বিভিন্ন দপ্তরে অযোগ্য লোকদের পদায়ন করেন। এসব অপকর্ম থেকে জাতি মুক্তি চায়। এ জন্যই নির্বাচন দরকার।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা অনির্বাচিত সরকারের চিন্তা-ভাবনা করেন; তারাই গণভোট বা হ্যাঁ-না ভোটের পক্ষে কথা বলেন। জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, তারা স্বাধীনতার শত্রু। গত ৫ আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যদি হেলিকাপ্টারযোগে ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনাকে ভারতে না পাঠাতেন; তাহলে দেশে আরেকটি ঘটনা ঘটত। এটা জাতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াত। সেনাবাহিনী যুগযুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা দেশের সূর্যসন্তান।

বরকত উল্লাহ বুলু বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহিদরা বাংলার চেতনার বাতিঘর, তাদের জীবন দিয়ে এদেশ ফ্যাসিস্টমুক্ত করে আমাদেরকে ঋণী করেছেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলমসহ আরও অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31