IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্যবাংলাদেশ গড়ে তোলা হবে: মিনু

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্যবাংলাদেশ গড়ে তোলা হবে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের সন্তানদের (ভবিষ্যৎ প্রজন্ম) জন্য আগামীতে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি এ অতীতে দেশ ও দেশের মানুষের কল্যণের জন্য কাজ করেছে ভবিষ্যতেও করবে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকার হাসিনাকে বিদায় করতে আন্দোলন সংগ্রামে কঠোর ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন করতে গিয়ে তার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তাকেও কারাগারে থাকতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি।পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আগ্রণী ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ্য করে আন্দোলন পরিচালনা করেছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা সরকার উৎখাত হয়েছে।

তিনি আরো বলেন, কোনো আন্দোলনই দুই/একদিনে সফল হয়না। দীর্ঘ সময় শ্রম ও নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আন্দোলন সফল হয়। এই আন্দোলন সফল করতে বিএনপির লাখ লাখ নেতাকর্মী কারা নির্যাতিত হয়েছে। জীবন উৎসর্গ করেছেন হাজার হাজার নেতাকর্মী। অনেক নেতাকর্মীর পরিবার তাদের স্বজনদের এখন পর্যন্ত খোঁজ পায়নি। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবে না। দল ও দেশের প্রয়োজনে জিয়ার সৈনিকরা রাজপথে ছিল, আছে ও থাকবো। জেল, জুলুম কোনোকিছুই শহীদ জিয়ার সৈনিকদের থামাতে পারবে না।

মিনু আরো বলেন, বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে থাকা কিছু ব্যক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এটা সফল হতে দেওয়া হবে না। দল কখনও এসব বরদাশত করবে না। এ ধরণের বিতর্কিত কর্মকাÐ করলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে সুখে দুঃখে আছি। ভবিষ্যতেও থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ফ্যাসিস্ট বিরোধী মিছিল মিটিংয়ে আসেননি তাদের সামনে আনার সুযোগ নেই। তারা পেছনে থাকবে। পরে বিএনপি চিন্তা করবে তাদের সদস্য পদ দেওয়া হবে কি হবে না। বিএপি নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান।

শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদের সভাপতিত্বে ও শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিউল আলম বুলু, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, বিএনপি নেতা শাহিন ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এই ঈদ পুর্নমিলনীতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31