IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, প্রতিবেশীর ছেলে আটক

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, প্রতিবেশীর ছেলে আটক

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে যায় মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি। সে সময় ওই শিশু ও তার মা অন্যত্র ছিলেন। অন্য এক বোন ছিল নানাবাড়ি। আর ছোট বোন ছিল চাচার ঘরে।

শনিবার সন্ধ্যার পর খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে কোথায় রয়েছে, এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।

দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কিছু বাঁশের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ঘরে বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে।

শিশুটির চাচা বলেন, কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন। পরে লোজনের চিৎকারে তিনি জেগে দেখেন তাঁর ভাইয়ের ঘরে আগুন।

ওই ওয়ার্ডের মেম্বার জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কী করে। তিনি ওই শিশু ধর্ষণের বিচার দাবি করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31