IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর বদলগাছীতে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার অভিযোগ

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বদলগাছীতে এক হাজীর বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তার বন্ধ জোড় পূর্বক বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হাজী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত মজিদ উদ্দীন মন্ডলের ছেলে মহসিন আলী ও তার ভাতিজা মৃত মোশারফ হোসেনের ছেলে আল রাজী।

এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবেশী মৃত ছামসুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আইগত প্রতিকার চেয়ে রবিবার রাতে বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আলহাজ্ব মোঃ মহসিন আলী (৬০) ও আল রাজি (৩৮) উভয়ে তার প্রতিবেশী। তারা বিত্তশালী হওয়ায় প্রতিবেশীকে কোন তোয়াক্কা না করে চলাচলের জন্য কোন রাস্তা না রেখে জোর পূর্বক বাড়ি নির্মান শুরু করেন। ভূক্তভূগী চলাচলের প্রয়োজনীয় রাস্তা রেখে বাড়ি নির্মানের কথা বললে বিবাদী হাজী মহসিন আলী ক্ষিপ্ত হয়ে জানায় যে কোন রাস্তা দিবে না। এরপর স্থানীয় সাইফুল ইসলাম নামে এক ছেলেকে ভাড়া করে এনে ভুক্তভোগীর উপর মারমুখী হয়ে বিভিন্ন হুমকি- ধামকী সহ প্রান নাশের ভয়ভীতি প্রদান করে।

পরে ভূক্তভূগী প্রানের ভয়ে সেখান হতে চলে এলে তারা সিমানার উপর টিন দিয়ে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয।

এতে ভুক্তভোগী নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে রাতেই বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেন।

ভূক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, কিছুদিন আগে হাজী মহসিন এই বাড়ি করার সময় এক নির্মান শ্রমীককে মারধর করেন। উত্তর পাশে যে ঘর করেছে সেখানে মাত্র এক ফিট জায়গা ছেড়েছে আর ছাদের কার্ণিশ বাড়তি করেছে ডের ফিট। ঘর করার সময় আমার একটি আমের গাছ ভেড়ে নষ্ট করেছে। এখন আবার রাস্তা না রেখে জোর করে ঘর করার চেস্টা করছে। ভাড়াটে লোক এনে জোর পূর্বক কাজ করাচ্ছে। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি। আশা করি পুলিশ অন্যায়ের প্রতিকার করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয় ব্যাক্তি জানান, হাজী মহসিনের কাজই হল অন্যের উপর জুলুম করা। তাদের বাড়ির চারিপাশে দেখবেন জমি – পুকুর বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যেন তারা ছাড়া কেউ চলাচল করতে না পারে। তাদের হিসাব বিশ আনা বুঝে নিবেন। অন্যের কি সমস্যা হলো সেটা দেখার সময় নাই। তারা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনা। তিনি শুধু হাজী নয়, শয়তান হাজী।

বদলগাছী থানার পুলিশ পরির্দশক( তদন্ত),

মো: সাইফুল ইসলাম বলেন, কারও চলাচলের রাস্তায় কেউ বেড়া দিতে পারেনা। এবং বাড়ি করলেও চলাচলের রাস্তা বাদ রেখে প্রাচীর তুলতে হবে। আমরা ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31