ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : গাজায় ফিলিস্তিনিদের ওপরে ইজরাইল বাহিনীর অমানবিক হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবির ও হেফাজত ইসলাম সহ তাদের অঙ্গসংগঠন। এ সময় ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়যভাবে নিন্দা জানানোর আহ্বান জানান নেতৃবৃন্দরা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫ টা হতে ৬ পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয় । বিকেল ৫ টার সময় ঢাকা – রাজশাহী মহাসড়কের প্রতিবাদি মিছিল পরে উপজেলা মডেল মসজিদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, আমরা সবাই ইসরাইলের পণ্য বয়কট করবো এবং পুঠিয়া কোন প্রকার ইসরাইলি পণ্যের গাড়ি আসতে দেওয়া হবে না। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ইসরাইলি পণ্য সবাই বয়কট করবেন। আপনারা মনে রাখবেন ইসরাইলে পণ্য কিনা মানে মুসলমান ভাইদের হত্যার জন্য গোলাবারুদ কিনার টাকা পাঠানো সমান। সেইসাথে আমরা আরো বলতে চাই বর্তমান অন্তবর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হোক। জাতিসংঘ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন নেতারা।
এছাড়াও বিশ্বে একটি মাত্র মুসলিম সংস্থার জন্য কাজ করে ওআইসি মুসলিম বিশ্বের নীরব থাকার বিষয়ে তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করা হয়।
প্রতিবাদ সভা শেষে গাঁজার বাসি জন্য দোয়া করা হয়।


