ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ফিলিস্তিনে নির্বিচারে মুসলমান শিশুসহ নারী-পুরুষ গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার (৭ এপ্রিল) দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুরে সাধারণ সাধারণ জনতার আয়োজনে স্থানীয় বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, সাইফুর রহমান, মোঃ বেলাল হোসেন, সারাব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আ’আরিফুল প্রমূখ।
বক্তারা নির্বিচারে মুসলমান শিশুসহ নারী-পুরুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও ইসরাইলে সকল পণ্য বর্জনের আহবান জানান। শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


