IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জের বেলকুচিতে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের বেলকুচিতে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : ৭ই এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে হতে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট হতে বের হয়ে বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানা গেটে যায় এবং সেখান থেকে ফিরে বেলকুচির মুকুন্দগাঁতি বাজারে যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বেলকুচি উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ছাত্র, জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

দখলদার সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে ইসরাইলি সকল প্রকার পণ্য ব্যবহার বন্ধে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ইকবাল হাসান রিপন, মুসাব্বির হোসেন, জামাত নেতা গোলাম রব্বানী, বিএনপির সাবেক পৌর আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুসা হাসেমী সহ অন্যান্য ছাত্র জনতা ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন ।বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবি জানান এবং গণহত্যাকারীদের আন্তর্জাতিক ভাবে বিচারের আহ্বান জানান ।

বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুসা হাসেমি বলেন যদি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার জাতিসংঘ না করতে পারে তাহলে এই জাতিসংঘের কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই নৃশংস গণহত্যার বিচার জাতিসংঘের নিকট দাবী করা হয়। এছাড়াও বক্তারা সারা বিশ্বের মুসলমানদের ঐক্য হওয়ার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31