IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে নাটোরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে নাটোরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোরের সর্বস্তরের জনসাধারন এর আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্বতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের আমীর অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, খেলাফত মসলিসের সাধারন সম্পাদক মাহামুদুর রহমান, নাগরিক পার্টির সদস্য তৌফিক হাসান, নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহামুদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন ইসরাইলকে আন্তর্জাতিক আদলতে গনহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হয় এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হবো। আমাদের কে ইসরাইল পণ্য বর্জন করতে হবে। এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31