ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে পবা উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় জিসাসের সভাপতি আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন, জিসাসের বিভাগীয় দপ্তর সম্পাদক এমদাদুল হক রবি, জিসাস রাজশাহী জেলা শাখার সদস্য সচিব ইবরাহিম হোসেন তানযিন, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কাটাখালি বিএনপির সদস্য সচিব ও জিসাসের বিভাগীয় সিনিয়র সহ সভাপতি নাজমুল আলম প্রমুখ।



