IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা

চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা

ধূমকেতু প্রতিবেদক,পাবনার : পাবনা সুজানগর ৪৭ নং-হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টারের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড দরজা, ও ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রয় করার অপরাধে সাসপেন্ড ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা যায় গত ( ১ মার্চ-২০২৫ ) শনিবার সকাল ৮টার দিকে কয়েকটি ভ্যানযোগে মালামাল বিনা অনুমতিতে অনিয়ম তান্ত্রিক ভাবে গোপনে সু- কৌশলে ছুটির দিনে চুরি করে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন, পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানালে ,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ কিছু আংশিক চুরি হওয়া মালামাল উদ্ধার করেন।

২ মার্চ-২০২৫ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ স্বাক্ষরিত ৩৮০১.৭৬৮৩.০০০.৩০.০০১.২৫-২৪২ নং স্মারকে একটি তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটিতে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটির অন্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশিত কুমার বিশ্বাস, শওকত আলী ফকির, ও এবিএম রফিকুল হাসান খান।

৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে ঘটনা স্থানে গিয়ে তদন্তর কাজ সম্পন্ন করেন এবং তদন্ত রিপোর্ট পেশ করেন, ঘটনা সত্যতা পাওয়া এবং হেডমাস্টারের স্বীকারোক্তি উঠে আসে তদন্ত রিপোর্টে, রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ দূরত্ব জেলা শিক্ষা অফিসারের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর মুঠোফোনে বলেন চুরির দায়ে অভিযুক্ত শিক্ষক সায়েদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্সনে থাকবেন।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয়রা জানান প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টার ইতিপূর্বেও একাধিক বার সরকারের দেওয়া অর্থ আত্মসাৎ সহ নানান অনিয়মের দায়ে শাস্তি মূলক বদলি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31