IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আত্রাই ও রাণীনগরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আত্রাই ও রাণীনগরে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গেøাবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে বিক্ষোভ করেছে নওগাঁর আত্রাইয়ের সর্বস্তরে তৌহিদী জনতা ও রাণীনগরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ। বিক্ষোভ থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে বিক্ষোভকারীরা।

সোমবার বেলা ১১টায় নওগাঁর আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এসময় তারা ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘নেতানিয়াহু/ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘ইসরায়েল সমর্থক আর্জেন্টিনা ব্রাজিল, বয়কট বয়কট’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভে তৌহিদী জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান। মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত, গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ নওগাঁ -৬(আত্রাই -রাণীনগর) আসনের এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান। ইসলামি আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান। উপজেলা জামায়তে ইসলামির নায়েবে আমীর ওসমান গনি,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,পাঁচুপুর ইউনিয়ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জনি সহ উপজেলা তৌহিদী জনতা।

এছাড়াও নওগাঁর রাণীনগরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31