IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়’

‘ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গতকাল বাংলাদেশে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়।

তিনি আরও বলেন, ‘সরকার আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এই বদনামটা আমাদের নিতে হতো না।’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনো গণহত্যা না হয়, আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকাল সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আজ ছাত্রদল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি করেছে তার সফলতা কামনা করি।’

বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।’

‘তারা দেশের জনসাধারণের বিরুদ্ধে আড়িপাতা যন্ত্রের মাধ্যমে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র পেগাসাসওয়ার ইসরায়েল থেকে তারা কিনেছিল। এই হাসিনা যেখানেই আশ্রয় নিক না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন ইসলামবিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যাবে,’ বলেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, ‘ইসরায়েলের সব পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই।’

আমি বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার প্রতিবাদে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে বৃহৎ কর্মসূচির ঘোষণা করব, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাব, আমাদের প্রতিবাদ ও নিন্দা আমাদের জানাতেই হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31