IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ১৪ বিজিবি পত্নীতলার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ২

১৪ বিজিবি পত্নীতলার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : ১৪ বিজিবি পত্নীতলা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুজনকে আটক করেছে।

বুধবার ১৪ বিজিবি পত্নীতলার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাতে ১৪ বি‌জি‌বির কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল টীম সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান চা‌লিয়ে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ নাসিম হোসেন (২৫) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ২ লক্ষ ৭হাজার ২শ টাকা।

আটক না‌সিম হোসেন জয়পুরহাট এর রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপর‌দিকে একই দিন বুধবার ভোর রাতে ১৪ বি‌জি‌বির বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান চা‌লিয়ে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস Buprenophine ইনজেকশন সহ আকরাম বাবু (২৬) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ৩ হাজার ৫শ টাকা।

আটক আকরাম বাবু ধামইরহাটের মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ বিজ্ঞ‌প্তিতে ১৪ বি‌জি‌বি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এর বরাত দিয়ে আরো জানানো হয়, ১৪ বি‌জি‌বির অধীন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31