IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, প্রথম দিনই অনুপস্থিত ১৬৩ জন

বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, প্রথম দিনই অনুপস্থিত ১৬৩ জন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় চলতি বছরে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালন করা শিক্ষকদের ভুল শোধরানোর সুযোগ দিয়েছে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়কেন্দ্র। তবে তা পরীক্ষা শুরুর আগে। চলতি বছরে উপজেলার ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য তিনটি ভোকেশনাল, তিনটি দাখিল ও সাতটি এসএসসি পরীক্ষাকেন্দ্র।

বৃহস্পতিবার উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে ব্যতিক্রম দৃশ্য চোখে পড়ে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। কেন্দ্রে প্রবেশের আগে ফটকে বেঞ্চের উপরে রাখা রয়েছে প্লাস্টিকের বড় বাক্স। ওই বাক্সের নিয়ন্ত্রণে একজন শিক্ষককে থাকতে দেখা যায়। কেন্দ্রের পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের জন্য মূলত ওই বাক্স। বাক্সে লেখা রয়েছে ” ভুলবশঃ কোন কক্ষ পরিদর্শক মোবাইল নিয়ে আসলো আমার কাছে জমা দিন।”

মূলত পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের মোবাইল ফোন জমা রাখার জন্য এই উদ্যোগ। কেন্দ্রে মোবাইল ফোনসহ ইলেকট্রিক ডিভাইস আনা বারণ রয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি রয়েছে। তবে অনেক মোবাইল ফোন, হাতঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। প্রশ্নপত্র ফাঁসেরও সম্ভাবনা থাকে। তবে এবার হাটগাঙ্গোপাড়া এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাসির পাশাপাশি কক্ষ পরিদর্শকদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। তবে শিক্ষকদের জন্য সম্মানজনক বাক্য লিখে তল্লাসির ব্যবস্থা করা হয়।

অনেক কক্ষ পরিদর্শক মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে আসেন। অনেকে তা বন্ধ করে কাছে বা কেন্দ্রসচিবের কাছে রাখতেন বিগত বছরগুলোতে। কয়েকজন শিক্ষক এমন তথ্য দিয়েছেন এই প্রতিবেদককে।

সরেজমিনে দেখা যায়, অনেক পরীক্ষক ওই বাক্সে তাঁর মোবাইল ফোন রেখে গেছেন দায়িত্বে পালনে। নাম প্রকাশ না করার শর্তে কক্ষ পরিদর্শক জানান, তাঁরা কেন্দ্রের সামনে রাখা বাক্সে মোবাইল ফোন ও হাতঘড়ি রেখে এসেছেন। তাঁরা ভুলক্রমে নয়, জেনেই নিয়ে এসেছিলেন। তবে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রাখতেন। এবার বাক্স রাখার ব্যবস্থা করায় সেখানে রাখা হয়েছে।

বাগমারায় চলতি বছরের এসএসসি ও সমমানের ১৩টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিয়েছে ৫ হাজার ৪শত ৭২। তবে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬৩ জন।

এবছর যে সকল কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, শিকদারি উচ্চ বিদ্যালয়, কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসা।

হাটগাঙ্গোপাড়া পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন জানান, অনেকে ভুল করে ঘড়ি ও মোবাইল ফোন নিয়ে আসেন। সেগুলো যাতে কেন্দ্রের বাইরে থাকে এজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বাক্সের দায়িত্বে পুলিশ ও একজন শিক্ষক আছেন। পরীক্ষা শেষে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, হাটগাঙ্গোপাড়া কেন্দ্র ভালো কাজ করেছে, এটা মডেল। আগামী পরীক্ষা থেকে অবশিষ্ট ১২টি কেন্দ্রে এই বুথ ও বাক্স চালু করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল বিষয়ের প্রতি নজর রাখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31