ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের এক গ্রাহককে বীমার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখা কার্যালয়ে এ মৃত্যু দাবির চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন, রাজশাহী রিজিয়নের সহকারী জেনারেল ম্যানেজার আনারুল হক। মরণোত্তর দাবির চেক গ্রহনকারী মৃত নারীর স্বামী মোহাম্মদ আলী পান্না, রহনপুর শাখার ডিএম ইনচার্জ ফরহাদ আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পূর্ণভবা মহানন্দা (পিএম)আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়নের সহকারী জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনিমুল ইসলাম,রহনপুর শাখার সাবেক ইনচার্জ মুজিবুর রহমানসহ অন্যরা।
উল্লখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী পান্নার স্ত্রী বীমাগ্রাহক নাসরিন বেগম ৫ টি প্রিমিয়ার দিয়ে মারা যান। এরই প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন তার স্বামীর হাতে ৩ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকার চেক তুলে দেওয়া হয়।


