IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ২৪ বছর পর স্বামীর টানে ডেনমার্কের মারিয়া বরগুনায়

২৪ বছর পর স্বামীর টানে ডেনমার্কের মারিয়া বরগুনায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ভালোবাসা যদি সত্য হয়, তা কখনো মরে না- এ কথাটিই আবার প্রমাণ করলেন বরগুনার এক সাংবাদিক ও ডেনমার্কের এক নারী।

দীর্ঘ দুই যুগ পার হলেও ভালোবাসার টানে ঠিকই সাবেক স্বামীর কাছে ফিরে এসেছেন ডেনমার্কের নাগরিক রোমানা মারিয়া বসি। আর তাতেই যেন উষ্ণ ভালোবাসায় রঙিন হয়ে উঠেছে সাংবাদিক মাহাবুবুল আলম মান্নুর বাড়ির আঙিনা।

সুদূর ডেনমার্ক থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বরগুনায় এসে পৌঁছান রোমানা মারিয়া বসি। এরপর রাতেই পৌর শহরের থানাপাড়া সংলগ্ন মান্নুর বাসায় আয়োজিত এক ছোট পরিসরের অনুষ্ঠানে পুনরায় পারিবারিকভাবে বিয়ে করেন তারা।

বিয়ে সম্পাদনে মেয়েপক্ষের প্রতিনিধিত্ব করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ডেনমার্কে অবস্থানকালে প্রেমের সম্পর্কে জড়ান বরগুনার মাহবুবুল আলম মান্নু (৬০) ও ডেনিশ নাগরিক মারিয়া (৪৬)। এরপর তারা বিয়েও করেন।

বিয়ের পর ১৯৯৭ সালে মারিয়াকে নিয়ে বাংলাদেশে আসেন মান্নু। এখানে একটি বেসরকারি ক্লিনিক দিয়ে ভালোই চলছিল তাদের সংসার। তবে কিছুদিন পর পারিপার্শ্বিক জটিলতায় তাদের ব্যবসায় ধস নামে।

পরে ২০০০ সালে মান্নুর ইচ্ছাতেই ডেনমার্কে ফিরে যান মারিয়া। কথা ছিল- সব কিছু বিক্রি করে মান্নুও ফিরে যাবেন মারিয়ার কাছে। কিন্তু বিধি বাম! পারিবারিক জটিলতায় আর যাওয়া হয়নি মান্নুর।

২০০৩ সাল পর্যন্ত টেলিফোনে যোগাযোগ থাকলেও ধীরে ধীরে তাদের দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে মান্নু মারিয়াকে বলেন- তার পরিবারের কথা মেনে নতুন জীবন শুরু করতে।

এদিকে নিঃসঙ্গতায় একে একে কেটে যায় মান্নুর জীবনের ২৪টি বছর। সাংবাদিকতায় জড়িয়ে পড়লেও হৃদয়ে গেঁথে থাকা মারিয়াকে ভুলতে পারেননি তিনি। বর্তমানে মাহবুবুল আলম মান্নু দৈনিক আমাদের সময়ের বরগুনা জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দূরত্ব আর পারিবারিক চাপে পড়ে মারিয়া বাধ্য হন নতুন সম্পর্কে জড়াতে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সেখানে বিচ্ছেদের পর শুরু হয় মারিয়ার ভালোবাসার মানুষ ও সাবেক স্বামীকে খোঁজার নতুন অভিযান।

প্রযুক্তির আশীর্বাদে ফেসবুকের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বরে আবার যোগাযোগ হয় মান্নু ও মারিয়ার। এরপর মান্নুকে আবার বিয়ে করতে বাংলাদেশে আসেন মারিয়া। বিমানবন্দরে মারিয়াকে স্বাগত জানান মান্নু নিজেই।

ভালোবাসার মানুষকে আবার ফিরে পেয়ে সংবাদকর্মী মাহবুবুল আলম মান্নু বলেন, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমাদের ২৪ বছর যোগাযোগ ছিল না। গত বছরের ডিসেম্বরে ফেসবুকের মাধ্যমে মারিয়া আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ডেনমার্কের একটি এলাকার সিটি করপোরেশনে চাকরি করছেন। মারিয়া মাত্র ১০ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন।

তিনি বলেন, অ্যাম্বাসির সঙ্গে কথা হয়েছে। আমাদের ম্যারেজ সার্টিফিকেট সেখানে জমা দিলে তার দীর্ঘ সময় বাংলাদেশে থাকার ব্যবস্থা হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। এছাড়া যদি আমি তার সঙ্গে ডেনমার্কে চলে যাই, তাতেও রুমানার কোনো আপত্তি নেই। আর যদি না যাই, তাহলে তিনি আগামী মাসে তার কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে বাংলাদেশে চলে আসবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31