IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় নানা কর্মসূচিতে নববর্ষ উদ্যাপন

পোরশায় নানা কর্মসূচিতে নববর্ষ উদ্যাপন

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা হয়। পরে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি সহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজেসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বস্থ্য কর্মকর্তা আল হামিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ অনুষ্ঠান করা হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31