ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর নেতৃত্বে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন। পরে উপজেলা চত্বরে থেকে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা অডিটরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। শোভাযাত্রা অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার , উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মাহবুবা আক্তার , জনসাস্থ্য প্রকৌশলী সানোয়ারা, পুঠিয়া থানার (ওসি )কবির হোসেন, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারগণ, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী , শিক্ষক ছাড়াও সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নিবার্হী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর উপজেলা সকল শ্রেণী পেশার নাগরিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান। পাশাপাশি নতুন বছর সবার জীবনে আসে সাফল্য ও সমৃদ্ধি।


