IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

পোরশায় প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ওয়াক্ফ ষ্টেটের দাবী করে প্রতিপক্ষের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার উপজেলার পোরশা গ্রামের মৃত আসাদ সাহ এর ছেলে গোলাম মোস্তফা শাহ্ এর বাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আসাদ শাহ্ এর বড় ছেলে ছাইদ শাহ্ লিখিত বক্তব্যে বলেন, পোরশা গ্রামের আজিজ মোহাম্মদ শাহ্ একজন জমিদার ছিলেন। আজিজ মোহাম্মদ শাহ্ ২৪/০৪/১৯২১ইং তারিখে ১৯৮৭নং দলিলে তার ১৪২.২৩একর জমি ওয়াক্ফ রেজিস্ট্রি করে দেন। উপজেলার সুহাতী মৌজায় সিএস ৮০নং খতিয়ানে ১৪২.২৩একর সম্পত্তি আজিজ মোহাম্মদ শাহ্ এর অবিভক্ত বাংলা প্রদেশ অর্থাৎ বাংলাদেশ সরকারের অধিন সরাসরি রেভিনিউ প্রদেয় জমিদারী স্বত্বে স্বত্বদখলীয় সম্পত্তি থাকা কালে সিএস জরিপের রেকর্ডের পূর্বে গত ইং ০৮/০৪/১৯২১ তারিখে রেজিস্ট্রিকৃত ১৯৮৭নং ওয়াক্ফনামা দলিল মূলে উক্ত সম্পত্তি আজিজ মোহাম্মদ শাহ্ ওয়াক্ফ স্টেট স্থাপন করে তার নামে হস্তান্তর করেন এবং গত সিএস জরিপের চূড়ান্ত খতিয়ান প্রস্তুত হওয়ার পূর্বেই উক্ত ওয়াক্ফ স্টেট হতে ৫৬.৮২একর জমি আজিজ মোহাম্মদ শাহ্ নিজেই মতোয়াল্লি হয়ে জীবিত থাকা অবস্থায় প্রজাপত্তন দেন। আর সেগুলো জমি সিএস, এসএ ও আরএস খতিয়ানে প্রজাদের নামে রেকর্ডভুক্ত হয়। বাঁকী ৮৫.৪১একর পরবর্তী মোতয়াল্লি দলিলের শর্ত মোতাবেক সাইদ শাহ্ বিভিন্ন ব্যক্তির নিকট প্রজাপত্তন দেন এবং খাজনা আদায় করেন। দলিলের শর্ত মোতাবেক পরবর্তী মোতয়াল্লি সাইদ শাহ্ মৃত্যুর পর কাশেম শাহ্ মোতয়াল্লি নিযুক্ত হন। কাশেম শাহ্ বাংলা ১৩৫৫সন হতে বাংলা ১৩৬২সন পর্যন্ত প্রজাপত্তনের জমি বিভিন্ন প্রজাদের নিকট হতে খাজনা আদায় করেন।

জমিদারী আইন বিলুপ্ত হওয়ার পর মোতয়াল্লি মোহাম্মদ কাশেম শাহ্ বিগত ১৩/১১/১৯৬৩ইং তারিখে ১২৭৮৭নং ডায়েরী মূলে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের অফিসে আবেদন দিয়ে জমিদারী শর্তের সম্পতি বাংলা ১৩৬৩সনের ১ বৈশাখ হতে হুকুম দখল দ্বারা সরকার খাস প্রজাদের নিকট হতে খাজনা গ্রহন করেছেন। কাশেম শাহ্ মোতয়াল্লী থাকা অবস্থায় ৮৫.৪১একর জমি এসএ ও আরএস রেকর্ড বিভিন্ন প্রজাদের নামে হয়েছে এবং খাজনা সরকার নিচ্ছে। সংবাদ সম্মেলনে ছাইদ শাহ্ আরো বলেন, উপজেলার সুহাতি মৌজায় ১৪২.২৩একর জমির মধ্যে ১১৪.৭৪একর জমি বিভিন্ন লোক প্রজাপত্তন নিয়ে আজ পর্যন্ত সকলেই ভোগ দখল করে আসছেন। আরএস ৬৫নং খতিয়ানে ২৭.৪৯একর আসাদ শাহ্ নামে রেকর্ড হয়েছে এবং সরকারের নিকট নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। কিন্তু বিগত ২০১৪ইং সনে সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে শরিফউদ্দীন শাহ্ (গেনা হুজুর) ওয়াক্ফ স্টেটের জমি দাবী করে জোর পূর্বক স্বৈরাচারী কায়দায় তাদের চাষাবাদকৃত ধান জমি থেকে কেটে নিয়ে বাড়ির পাশে খলায় রাখা প্রায় ১ হাজাার ২০০মন ধান লুটপাট করে নিয়ে যায়। পতিত আওয়ামী লীগ থাকা অবস্থায় জোর করে তাদের জমির ধান লুটপাট করে খেয়েছেন বলে জানান। গেনা হুজুর মৃত্যুর পর এখন স্থানীয় জনৈক নজরুল ইসলাম শাহ্ নিজকে ওয়াক্ফ ষ্টেটের মতোয়াল্লী এবং জমি তার দাবী করে জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কয়েকদিন আগে জমি নিজের দাবি করে সাংবাদিকদের ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি সে সংবাদ সম্মেলনের প্রতিবাদ করছেন।

এসময় আসাদ শাহ্ এর ছেলে মোস্তফা শাহ্ সহ তাদের সকল ওয়ারিশগণ উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31