IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার কালিনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে বখাটে আকাশ হোসেনের সহায়তা প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিকটিমের বাবা বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে ‘মিলন সংঘ’ ক্লাবের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31