IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ রক্ষাসহ তিন দফা দাবিতে গ্রামবাসীর তানোর টু রাজশাহী লংমার্চ

ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ রক্ষাসহ তিন দফা দাবিতে গ্রামবাসীর তানোর টু রাজশাহী লংমার্চ

ধূমকেতু প্রতিবেদক : তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে বর্তমানে কিংবা ভবিষ্যতে বহুতল ভবনসহ যেকোন ধরণের স্থাপনা নির্মাণের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করাসহ তিন দফা দাবিতে তানোর টু রাজশাহী লংমার্চ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ইং, ০২ বৈশাখ ১৪৩২বাং) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। তানোর পৌর শহরের গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের উদ্যেগে এসব এ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বিভিন্ন বয়সী ও নানা শ্রেণী-পেশার একদল স্থানীয় বাসিন্দা গ্রামবাসীর প্রতিনিধি হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে সহযাত্রী হিসেবে অংশ নেয়।

রাজশাহীর তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ প্রাঙ্গন থেকে তারা লংমার্চ কর্মসূচি শুরু করে পৌর শহরের তানোর থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও পথসভা পালন করেন। এছাড়াও বায়া মোড়, আমচত্বর মোড়, রেলগেট, বর্ণালী মোড়, সিএন্ডবি মোড় সহ লংমার্চ কর্মসূচি চলাকালে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তারা সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও পথসভা করেন।

রাজশাহীর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে তারা লংমার্চ কর্মসূচি শেষে সেখানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন। লংমার্চকালে এতে অংশগ্রহণকারীর ‘ঐতিহ্যবাহী শতবর্ষী খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ বন্ধ কর-করতে হবে’, ‘মাঠ দখল বন্ধ কর-করতে হবে’ সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, গোকুল মথুরা গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহমুদ জামাল কাদেরী, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু, উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন, সামাজিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, গোকুল মথুরা গ্রামের বাসিন্দা আলম প্রামানিক প্রমূখ।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ‘তানোর পৌর শহরের বা গ্রামের মানুষ কতটা অসহায় হলে তানোর থেকে রাজশাহী প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘপথ লংমার্চ করে শুধু নিজেদের সমস্যার কথা জানানোর জন্য আর পরবর্তী প্রজন্মের শারীরিক ও মানুষিক স্বাভাবিক গঠন ও বৃদ্ধি অব্যহত রাখতে এবং অপসংস্কৃতিমুক্ত ও মানববিক সমাজ গঠনের স্বার্থে দাবি আদায়ের লক্ষ্যে।’

আইনকে বৃদ্ধাঙ্গুুলি দেখিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, ‘আমারা যারা গ্রামবাসীরা এ ঐতিহ্যবাহী শতবর্ষী খেলার মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছি- আন্দোলন করছি, তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।’

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার হাতে গোকুল মথুরা গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথ স্বাক্ষরিত তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপির কপি তুলে দেন। স্বারকলিপির কপির সাথে তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করে ২০৮ জনের করা গণস্বাক্ষর ও আইনের (২০০০ সনের ৩৬ নং আইন) কপি সংযুক্ত করেন।

স্বারকলিপিতে রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে বর্তমানে কিংবা ভবিষ্যতে বহুতল ভবনসহ যেকোন ধরণের স্থাপনা নির্মাণের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি ছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইন-নীতিমালার তোয়াক্কা না করে আইন বহির্ভূতভাবেই পূর্বে গৃহীত উন্মুক্ত ও ব্যবহৃত মাঠটিতে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে নকশা, ছাড়পত্র ও অনুমোদনসহ সকল কিছু অবিলম্বে বাতিল করার এবং সরকারি মাস্টারপ্ল্যানে এই প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটিকে ‘সংরক্ষিত’ উন্মুক্ত মাঠ হিসেবে অর্šÍভূক্ত করা ও একই সাথে সকলের প্রবেশাধিকার ও ব্যবহার অক্ষুন্ন রাখার দাবি জানান তারা।

রাজশাহীর জেলা প্রশাসকের পাশাপাশি তারা প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণায়, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, বাংলাদেশ পুলিশের আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর প্রুফ অফ ডেলিভারি (পি.ও.ডি) সহ গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট – জি.ই.পিকৃত ডাকযোগে স্মরকলিপির কপি প্রেরণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31