IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শফিকুল হত্যাকান্ডের আসামী গিয়াস গ্রেপ্তার

বাঘায় শফিকুল হত্যাকান্ডের আসামী গিয়াস গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের একমাত্র আসামী লতিফুল ইসলাম অরফে গিয়াস (৩৩)কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম অরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর,জিন্নাত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম অরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম অরফে গিয়াস তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল ইসলাম অরফে গিয়াস আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় লতিফুল ইসলাম অরফে গিয়াস হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

নিহত রফিকুল ইসলাম অরফে শফিকুল উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম অরফে শফিকুল। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম অরফে শফিকুল এর বাম হাতের বগলের নীচে কুপানোর চিহ্ন পাওয়া গেছে।
ওসি আফম আছাদুজ্জামান জানান,বুধবার(১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31