IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে চিড়িয়াখানা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।

দর্শনার্থী শিশুরা আক্ষেপ করে বলেন, “এখানে আমাদের জন্য বিনোদনের কিছুই নেই। নেই পশুপাখি, বাঘ-ভাল্লুক। খালি খাঁচা দেখে মন খারাপ হয়ে যায়।”

এ সময় সচেতন নাগরিকরা বলেন, “একটি চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো পশুপাখি। রাজশাহী চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে প্রায় শূন্য অবস্থায় পড়ে আছে, যা শুধু শিশুদের নয়, পুরো পরিবারের জন্যই হতাশাজনক।”

এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল ও সাবেক কাউন্সিলর, ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি করপোরেশন। মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি, জেলা যুবদল রাজশাহী। আজিজুল হক ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপাড়া থানা বিএনপি । কাউসার রহমান সাগর, আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী মহানগর যুবদল সহ শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।

নেতৃবৃন্দ বলেন, “চিড়িয়াখানাকে প্রাণবন্ত করতে হলে পশুপাখি ফিরিয়ে আনতেই হবে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31